হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার সকাল ৮টা শূন্য মিনিটে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত পবিত্র ঈদের নামাজ পরিচালনা করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ, হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজভী।
নামাজ শেষে খুতবায় মুসলিম
উম্মাহর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। তিনি বলেন, "যাঁরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি সম্পন্ন করেছেন, তাঁদের সবারই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। কারণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে, তাঁর শুকরিয়া আদায় করলে তিনি নিয়ামত আরও বৃদ্ধি করে দেন।"
সৈয়দ ইব্রাহিম খলিল রাজভী তাঁর খুতবায় কোরবানির মূল মর্মার্থ তুলে ধরে আরও বলেন, "কোরবানি মানে কেবল পশু জবাই করা নয়, কোরবানি বহন করে ত্যাগের এক মহান চেতনা। কোরবানির যে মূল শিক্ষা ও ত্যাগ, তা আমাদের বাস্তব জীবনে ধারণ করতে হবে।"
পাশাপাশি বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে মানবিক মূল্যবোধের ওপর জোর দিয়ে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, "যেকোনো মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্তে মজলুম ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।
খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
আপনার কমেন্ট